স্পোর্টস ডেস্ক | ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। তবে ভিডিও বার্তায় ৬৫ বছর বয়সী তারকা জানিয়েছে, জটিল কিছু হয়নি তার।
এক ভিডিও বার্তায় মিয়াঁদাদ বলেন, ‘আমার স্বাস্থ্য নিয়ে সবার উদ্বিগ্নের কথা শুনেছি। আমি সবাইকে বিষয়টি পরিষ্কার করতে চাই, হালকা মাথা ব্যথার পর পরীক্ষা নিরীক্ষার জন্য আমি হাসপাতালে এসেছি।’
তাই দুশ্চিন্তার কিছু নেই বলেও জানান মিয়াঁদাদ, ‘চিন্তার কিছু নেই এবং আমি দ্রুত বাড়ি ফিরে যাব।’
পাকিস্তানের হয়ে ১২৪ টেস্ট ও ২৩৩ ওয়ানডে খেলেছেন মিয়াঁদাদ। ১৯৯২ সালে দেশের হয়ে বিশ্বকাপ জেতেন তিনি। ১৯৭৫ সালে ওয়ানডে অভিষেক হয় তার। এর এক বছর পন টেস্ট ক্যাপ।