Sylhet Today 24 PRINT

রাতে ঢাকায় আসছেন চণ্ডিকা হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০২৩

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন চণ্ডিকা হাথুরুসিংহে। আগামী দুই বছর টাইগারদের দায়িত্ব সামলাবেন তিনি।

সাকিব আল হাসান, তামিম ইকবালদের সঙ্গে কাজ করতে সোমবার রাতে ঢাকায় আসবেন এই শ্রীলঙ্কান কোচ।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় অধ্যায়ে হাথুরুসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট হবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজটি।

আগামী মাসে থ্রি লায়ন্সের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

১ মার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। ২৪ ফেব্রুয়ারি ইংলিশরা ঢাকায় এসে পৌঁছাবে। হাথুরুসিংহে ঢাকায় এসে সেই সিরিজের জন্যই তৈরি করবেন দলকে।

এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন হাথুরুসিংহে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.