Sylhet Today 24 PRINT

ইউরোপা লিগে দি মারিয়ার হ্যাটট্রিক, শেষ ষোলোয় জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক |  ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

আনহেল দি মারিয়ার হ্যাটট্রিকে ইউরোপা লিগে শেষ ষোলোতে উঠেছে জুভেন্টাস।

ফরাসি ক্লাব নঁতের বিপক্ষে ইতালির ক্লাবটি জিতেছে ৩-০ গোলে। এই জয়ে শেষ ষোলোতে উঠেছে জুভেন্টাস।

ম্যাচের ৫, ২০ ও ৭৮ মিনিটে গোলগুলো করেন দি মারিয়া। জুভেন্টাসের হয়ে এটা দি মারিয়ার প্রথম হ্যাটট্রিক।

গত সপ্তাহে দুই দলের প্রথম লেগ ১–১ সমতায় শেষ হয়েছিল। দুই লেগ মিলিয়ে ৪–১ অগ্রগামিতায় উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোয় উঠে গেছে ইতালিয়ান পরাশক্তিরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.