Sylhet Today 24 PRINT

বেতিসের সঙ্গে ড্র করে রিয়ালের শিরোপার সম্ভাবনায় ধাক্কা

স্পোর্টস ডেস্ক |  ০৬ মার্চ, ২০২৩

লা লিগায় আরও এক ম্যাচে পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ। রিয়াল বেতিসের বিপক্ষে করেছে গোলশূন্য ড্র। এর ফলে লিগ শিরোপা ধরে রাখা পথে ধাক্কা খেল তারা।

২৪ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট দাঁড়িয়েছে ৫৩। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬২। ব্যবধান ৯ পয়েন্টের।

আক্রমণ প্রতি-আক্রমণের ম্যাচে রিয়াল মাদ্রিদ একবার প্রতিপক্ষে জালে বল জড়িয়েছিল। করিম বেনজেমার দুর্দান্ত ফ্রি-কিক বলে জালে জড়ালেও রুডিগারের হাতে লাগায় ভিএআর দেখে গোল বাতিল করেন রেফারি। এরপর টানা আক্রমণ করে গেলেও গোলের দেখা পায়নি তারা।

রিয়াল বেতিসও কম যায়নি। তারাও আক্রমণ করে গেছে, কিন্তু গোলের দেখা মেলেনি।

৪১ পয়েন্ট নিয়ে পাঁচে আছে রিয়াল বেতিস। লিগ জয়ের লড়াইয়ে না থাকলেও সেরা চারের মধ্যে এসে বেতিসের সামনে সুযোগ আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.