Sylhet Today 24 PRINT

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে তাসকিনের বদলে এবাদত

স্পোর্টস ডেস্ক |  ০৬ মার্চ, ২০২৩

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয়ে গেছে বাংলাদেশের।

শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়াতেই আজ মাঠে নামছে তামিম-সাকিবরা।

সোমবার (৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে এক পরিবর্তন বাংলাদেশ দলে। ইনজুরিতে থাকা পেসার তাসকিন আহমেদের বদলে দলে অন্তর্ভুক্তি হয়েছে এবাদত হোসেনের।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও তাইজুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.