Sylhet Today 24 PRINT

টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ১২ মার্চ, ২০২৩

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টীয়েন্টিতে ইরপুরে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ।

ম্যাচজয়ী আগের একাদশ রাখেনি বাংলাদেশ। চট্টগ্রামে ব্যাটার শামীম পাটোয়ারি খেললেও মিরপুরে তাকে বাদ দিয়ে মেহেদী হাসান মিরাজকে দলে নেওয়া হয়েছে।

এদিকে, ইংল্যান্ডও খেলছে একটি পরিবর্তন নিয়েই। ফাস্ট বোলার মার্ক উডের জায়গায় খেলানো হচ্ছে লেগ স্পিনার রেহান আহমেদকে। ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে তার।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জফরা আর্চার, স্যাম কারেন, বেন ডাকেট, ক্রিস জর্ডান, ডেভিড ম্যালান, আদিল রশিদ, ফিল সল্ট, ক্রিস ওকস ও রেহান আহমেদ।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, আফিফ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, রনি তালুকদার ও তৌহিদ হৃদয়।

উল্লেখ্য, চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের করা ১৫৬ রান বাংলাদেশ টপকে যায় দুই ওভার হাতে রেখেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.