Sylhet Today 24 PRINT

বড় সংগ্রহের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ১৪ মার্চ, ২০২৩

ধুঁকতে থাকা লিটন দাস সতীর্থ রনি তালুকদার ফিরে যাওয়ার পর তিনি হয়েছেন থিতু। তার সঙ্গে জুটি গড়ছেন নাজমুল হোসেন শান্ত।

তাতে ইনিংসের মাঝপথে এসে শক্ত অবস্থানে দাঁড়িয়ে বাংলাদেশ। ১০ ওভার শেষে টাইগাররা সংগ্রহ করে ৭৭ রান। হারায় একটিমাত্র উইকেট।

নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস দ্বিতীয় উইকেটে জুটি গড়ছেন। তাদের জুটি বড় সংগ্রহের পথ দেখাচ্ছে বাংলাদেশকে। দারুণ একটি ভিত তৈরি করেছে স্বাগতিকরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৩৬ রান। লিটন দাস অপরাজিত ৭২ রানে ও নাজমুল শান্ত ৩২ রানে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.