Sylhet Today 24 PRINT

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে রিয়াল-চেলসি, বায়ার্ন-সিটি মুখোমুখি

স্পোর্টস ডেস্ক |  ১৭ মার্চ, ২০২৩

ইউরোপ সেরা প্রতিযোগিতার শেষ আটের ড্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সুইজারল্যান্ডের নিয়নে ড্র অনুষ্ঠিত হয়।

রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ খেলবে ২০২০-২১ মৌসুমে দ্বিতীয়বার ইউরোপ সেরার মুকুট জেতা ইংলিশ ক্লাব চেলসির বিপক্ষে।

জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ পেয়েছে ম্যানচেস্টার সিটিকে।

অন্য দুই কোয়ার্টার ফাইনালে লড়বে ইন্টার মিলান-বেনফিকা এবং এসি মিলান-নাপোলি। এই চার দলের মধ্যে সাতবারের চ্যাম্পিয়ন এসি মিলান সবশেষ এ শিরোপার স্বাদ পেয়েছে ২০০৭ সালে। তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান সবশেষ জিতেছিল ২০১০ সালে।

নাপোলি এবারই প্রথম খেলছে কোয়ার্টার ফাইনালে। বেনফিকা জিতেছিল ১৯৬২ সালে, সেসময় অবশ্য এটির নাম ছিল ইউরোপিয়ান কাপ।

আগামী ১১ ও ১২ এপ্রিল হবে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের খেলা। ফিরতি লেগ মাঠে গড়াবে ১৮ ও ১৯ এপ্রিলে।

কোয়ার্টার-ফাইনাল লাইনআপ:

রিয়াল মাদ্রিদ-চেলসি
ইন্টার মিলান-বেনফিকা
ম্যানচেস্টার সিটি-বায়ার্ন মিউনিখ
এসি মিলান-নাপোলি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.