Sylhet Today 24 PRINT

ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে মিরাজ

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মার্চ, ২০২৩

সফররত আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হওয়া ম্যাচে মিডলঅর্ডার ব্যাটার ইয়াসির আলী চৌধুরী রাব্বির বদলে দলে ফিরেছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। অনুশীলনে চোটের কারণে প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি মিরাজ।

সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ ৩৩৮ রান। দ্বিতীয় ম্যাচে সেই রেকর্ড ভেঙে গড়েন নতুন রেকর্ড গড়ে; ৩৪৯ রান।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও নাসুম আহমেদ।

আয়ারল্যান্ড একাদশ : অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রিস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.