Sylhet Today 24 PRINT

সাকিব-লিটনকে নিয়ে টেস্ট দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক |  ০১ এপ্রিল, ২০২৩

আইপিএল খেলতে যেতে চাচ্ছিলেন সাকিব আল হাসান। লিটন কুমার দাসও আছেন কলকাতা নাইট রাইডার্সে। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষের একমাত্র টেস্ট সামনে রেখে শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষিত ১৪ সদস্যের দলে আছেন দুজনই। সাকিব অধিনায়ক, লিটন তার সহকারী।

আগামী মঙ্গলবার থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্টটি। আগামীকাল রোববার থেকে শুরু হবে বাংলাদেশের দলের অনুশীলন।

ওয়ানডে সিরিজের পর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও জিতেছে বাংলাদেশ। যদিও শেষটা রাঙিয়েছে আয়ারল্যান্ড। শুক্রবার শেষ টি-টোয়েন্টি ম্যাচে তারা বাংলাদেশকে হারিয়েছে ৭ উইকেটে। টেস্টে অবশ্য নবীন আয়ারল্যান্ড। তাদের তুলনায় বাংলাদেশ ঢের এগিয়ে।

বাংলাদেশের ১৪ সদস্যের টেস্ট দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মো. শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.