Sylhet Today 24 PRINT

লিটন দাসকে কি খেলাবে কলকাতা নাইট রাইডার্স?

স্পোর্টস ডেস্ক |  ১৪ এপ্রিল, ২০২৩

প্রথমবার আইপিএল খেলতে গেছেন লিটন কুমার দাস। গত ৯ এপ্রিল তিনি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলের সঙ্গে যোগ দিয়েছেন।

লিটন দাস দলের যোগ যোগ দেওয়ার আগে কেকেআর খেলে ফেলেছে তিন ম্যাচ। এই তিন ম্যাচে রহমানুল্লাহ গুরবাজের সঙ্গে আলাদা তিন ব্যাটার ইনিংসের শুরু করেছেন—মানদীপ সিং, ভেঙ্কটেশ আইয়ার ও নারায়ণ জাগাদিসন। তিন ম্যাচে গুরবাজের সঙ্গীদের কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

এদিকে, গুরবাজ খারাপও খেলেননি; তিন ম্যাচে এক ফিফটিসহ ৯৪ রান, গড় ৩১.৩৩, স্ট্রাইক রেট ১৩০.৫৫।

লিটন দাস যে পজিশনে খেলবে তাতে তার প্রতিদ্বন্দ্বী মূলত রহমানুল্লাহ গুরবাজ ও জেসন রয়।

ওপেনিংয়ে রানের খরা কাটাতে এই পজিশনে দ্বিতীয় বিদেশি খেলালে জেসন রয়কে টপকে কি জায়গা পাবেন লিটন দাস? অঙ্কটা কঠিন।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অভিজ্ঞতায় লিটনের চেয়ে এগিয়ে জেসন রয়। কিছুদিন আগে শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে ১৪৫ রানের ইনিংসও খেলেছেন তিনি। যদিও আইপিএলে এখনো তিনি নিজেকে মেলে ধরতে পারেনি। তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা রয় এখন পর্যন্ত খেলেছেন মাত্র ১৩ ম্যাচ। ২৯.৯১ গড় ও ১২৯.০২ স্ট্রাইক রেটে রান করেছেন ৩২৯। আইপিএলে কলকাতা রয়ের চতুর্থ দল।

আজ শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলবে কলকাতা নাইট রাইরার্ড। খেলবেন কি লিটন দাস—প্রশ্নটা তাই সব জায়গায়।

কলকাতায় বিদেশি হিসেবে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছেন আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ, ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও স্পিনার সুনীল নারাইন, নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন ও টিম সাউদি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.