Sylhet Today 24 PRINT

আইপিএল থেকে দেশে ফিরছেন লিটন

সিলেটটুডে ডেস্ক |  ২৮ এপ্রিল, ২০২৩

আইপিএলে সময় ভালো যাচ্ছিল না লিটন দাসের। মাত্র এক ম্যাচে সুযোগ পেয়েছিলেন। সে ম্যাচে ৪ রান করায় আর সুযোগ মিলছিল না। এরই মধ্যে আজ দেশে ফিরছেন লিটন। পারিবারিক কারণে তাকে আইপিএলের মাঝপথেই ফিরে আসতে হচ্ছে বাংলাদেশে।

কলকাতা নাইট রাইডার্স আধা ঘণ্টা আগে জানিয়েছে, 'পরিবারের সদস্যের মেডিকেল ইমার্জেন্সির কারণে লিটন দাসকে আজ (২৮ এপ্রিল, শুক্রবার) বাংলাদেশে ফিরতে হয়েছে। এই কঠিন সময়টা যেন পার করতে পারেন, এই আশায় লিটন ও তার পরিবারকে শুভকামনা জানাচ্ছি।'

অথচ আজ এক ঘণ্টা আগেই কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে অনুশীলনের ছবি পোস্ট করেছিলেন লিটন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.