Sylhet Today 24 PRINT

৩৩ বছর পর ইতালিতে লিগ চ্যাম্পিয়ন নাপোলি

স্পোর্টস ডেস্ক |  ০৫ মে, ২০২৩

১৯৯০ সালের পর ইতালিয়ান লিগ সিরি ‘আ’ চ্যাম্পিয়ন হয়েছে নাপোলি।

বৃহস্পতিবার (৪ মে) রাতে উদিনেসের মাঠে ১-১ ড্র করে নাপোলি। এই ড্রয়ের ফলে ৩৩ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে পাঁচ ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করল লুসিয়ানো স্পাল্লেত্তির দল।

লিগ জিততে এই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট দরকার ছিল নাপোলির। সেটা করতে পেরেছে তারা।

নাপোলির অপেক্ষা আর উৎসবের জল ঢেলে দেওয়ার কাজ করে বসছিল উদিনেস। এগিয়ে যায় তারা শুরুতেই। যদিও দাপটে শুরু করেছিল নাপোলি।

ম্যাচের ১২তম মিনিটে স্রোতের বিপরীতে গিয়ে গোল করে এগিয়ে যায় উদিনেস। ডি-বক্সের ভেতর বলে পেয়ে দারুণ ফিনিশিংয়ে উদিনেসকে এগিয়ে দেন সান্দি লভরিক।

এক গোলে পিছিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে নাপোলি। বিরতির পর ৫২তম মিনিটে পুরো মৌসুমে দারুণ খেলা ওসিমেনের গোলই নাপোলিকে সমতায় নিয়ে আসে। আর এই গোলই নাপোলিকে তৈরি করে দেয় উৎসবের উপলক্ষ।

ম্যাচ থেকে পাওয়া একমাত্র পয়েন্টটি নাপোলিকে মাতিয়ে তুলেছে উৎসবে, ৩৩ বছর পর শিরোপা জয়ের উৎসবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.