Sylhet Today 24 PRINT

চেমসফোর্ডে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ০৯ মে, ২০২৩

ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ওয়ানাডে ম্যাচে মাঠে নামার আগে টসে হেরে গেছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় ব্যাটিংয়ে নামবে সফরকারীরা।

মঙ্গলবার (৯ মে) চেমসফোর্ডের কাউন্ট্রি গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে শুরু হবে আইসিসি ওয়ানডে সুপার লিগের প্রথম ম্যাচটি।

বাংলাদেশের একাদশে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডের দল থেকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। চোটের কারণে এ সিরিজে নেই তাসকিন আহমেদ। এছাড়া বাদ পড়েছেন কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমান ও স্পিনার নাসুম আহমেদ। এ দুজনের জায়গায় একাদশে আছেন শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

অন্যদিকে আয়ারল্যান্ড দলে ফিরেছেন পেসার জশ লিটল। আইপিএলে খেলার কারণে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে ছুটিতে ছিলেন তিনি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, এবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, স্টিফেন ডোহেনি, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, লোরকান টাকার (উইকেটরক্ষক), কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, জোশুয়া লিটল, গ্রাহাম হিউম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.