Sylhet Today 24 PRINT

পাঁচ বিশ্বকাপে খেলা প্রথম ফুটবলারের চিরবিদায়

স্পোর্টস ডেস্ক |  ১০ মে, ২০২৩

১৯৫০ বিশ্বকাপের স্মৃতি বয়ে চলা একমাত্র ফুটবলার ছিলেন তিনি। তার মৃত্যুতে ওই বিশ্বকাপে খেলা কোনো ফুটবলার আর জীবিত থাকলেন না।

ব্রাজিলে ওই বিশ্বকাপে মারাকানায় স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়েই কারবাহালের বিশ্বকাপ অভিষেক। ওই আসরে সর্বকনিষ্ঠ ফুটবলার ছিলেন তিনিই।

পরে একটির পর একটি বিশ্বকাপে মেক্সিকোর গোলবারে দেখা যায় তাকে। ১৯৬২ বিশ্বকাপে খেলেই প্রথম ফুটবলার হিসেবে গড়েন চারটি বিশ্বকাপে খেলার কীর্তি।

পরে ১৯৬৬ বিশ্বকাপেও খেলে রেকর্ড নিয়ে যান তিনি নতুন উচ্চতায়। এক পর্যায়ে তার নামই হয়ে যায় ‘দা ফাইভ কাপস।’

সেই রেকর্ডে তিনি একাই ছিলেন ৩২ বছর। ১৯৯৮ বিশ্বকাপে তা স্পর্শ করেন জার্মান কিংবদন্তি লোথার মাথেউস।

এরপর সেই রেকর্ডে ক্রমে নাম লেখান কারবাহালের স্বদেশী রাফায়েল মার্কুয়েস, আন্দ্রেস গুয়ার্দাদো ও গিয়েরমো ওচোয়া, ইতালির জানলুইজি বুফ্ফন, পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদো এবং আর্জেন্টিনার লিওনেল মেসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.