Sylhet Today 24 PRINT

যুব বিশ্বকাপের জন্য প্রস্তুত সিলেট স্টেডিয়াম

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ০৬ জানুয়ারী, ২০১৬

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ভ্যানু সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়াম এখন পুরোপুরিই প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিসিবি'র গ্রাউন্ডস কমিটি।

বুধবার গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভূইয়া মাঠ পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে বলেন, যুব বিশ্বকাপ ক্রিকেটের এই ভ্যনুর জন্য আইসিসির দেয়া প্রেসকিপশনের শতভাগ বাস্তয়ন শেষে বৃহস্পতিবার আইসিসি'র কাছে মাঠটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

তিনি দাবি করেন, ক্রিকেট বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই ভ্যনুতে। পানি নিস্কাশন ব্যবস্থা, স্টোন বেইজড ৫টি পিচ, যেখানে বাউন্সি ও স্পোটিং উইকেট রয়েছে। সব মিলিয়ে সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামকে, ক্রিকেট বিশ্বের অন্রতম সুন্দর ও স্পোটিং ভ্যনুর দাবি করেন বিসিবি'র এই কর্মকর্তা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ ভূয়িা জানান, আইসিসির শর্তের কারণেই জিম্বাবুয়ের সাথে টি২০ সিরিজের ভ্যনু সিলেট থেকে সরিয়ে নেয়া হয়েছে।

বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী জানান, স্টেডিয়ামের বাইরে কিছু কাজ সহ সমিানা প্রাচীেরর কাজ এক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে। 

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম, ভেন্যু ম্যানেজার জয়দ্বীপ দাস সুজক, ফরহাদ কোরেশি প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.