Sylhet Today 24 PRINT

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি

স্পোর্টস ডেস্ক |  ০৭ জানুয়ারী, ২০১৬

বাংলাদেশের সঙ্গে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১১ জানুয়ারি ঢাকায় আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

আগামী ১৫ জানুয়ারি প্রথম, ১৭ জানুয়ারি দ্বিতীয়, ২০ জানুয়ারি তৃতীয় এবং ২২ জানুয়ারি চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

২৩ জানুয়ারি ঢাকা ছাড়বে জিম্বাবুয়ে।

সিরিজের সবগুলো ম্যাচ খুলনার আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুইটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে চমক দেখানো আবু হায়দার রনি এবং প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো পারফর্ম করা নুরুল হাসান।

মঙ্গলবার সন্ধ্যায় ঘোষিত দল থেকে বাদ পড়েছেন নাসির হোসেন, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, লিটন দাস, জোবায়ের হোসেন লিখন ও কামরুল ইসলাম রাব্বি।

বাংলাদেশ স্কোয়াড
মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আরাফাত সানি, শুভাগত হোম, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, আবু হায়দার রনি ও নুরুল হাসান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.