Sylhet Today 24 PRINT

ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশন্স লিগ চ্যাম্পিয়ন স্পেন

স্পোর্টস ডেস্ক |  ১৯ জুন, ২০২৩

ছবি: টুইটার

উয়েফা নেশন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। রোববার রাতে টাইব্রেকারে ৫-৪ গোলে জয়ী হয় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

নির্ধারিত এবং অতিরিক্ত সময়ের ম্যাচ গোলশূন্য সমতায় থাকায় ফলাফল নির্ধারিত হয় টাইব্রেকারে।

ক্রোয়েশিয়ার লভেরো মাজের ও ব্রনো পেত্রভিকোর শট রুখে দেন স্পেনের গোলরক্ষক উনাই সিমোন। অপরদিকে, আয়মারো লাপোর্তো বল গোলপোস্টে লেগে ফিরে আসে।

উয়েফা নেশন্স লিগের এটা তৃতীয় ফাইনাল। ২০১৯ সালের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে পর্তুগাল চ্যাম্পিয়ন হয়। ২০২১ সালে স্পেনকে হারিয়ে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়। এবার দ্বিতীয়বারের প্রচেষ্টায় শিরোপা জিতল স্পেন।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ইতালি। গতবারও তৃতীয় হয়েছিল ইতালি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.