Sylhet Today 24 PRINT

রিকুয়েলমের বিদায়ী ম্যাচে খেললেন মেসি, করলেন গোলও

স্পোর্টস ডেস্ক |  ২৬ জুন, ২০২৩

বোকা জুনিয়র্স কিংবদন্তি ও আর্জেন্টিনার সাবেক অধিনায়ক হুয়ান রোমান রিকুয়েলমের বিদায়ী ম্যাচে অংশ নিয়েছেন লিওনেল মেসি।

রোববার ঘরের মাঠ লা বোমবোনেরায় অনুষ্ঠিত প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বোকা জুনিয়র্স লিজেন্ডস বনাম আর্জেন্টিনা নামের দলের মধ্যে।

ম্যাচটিতে লিওনেল মেসি একটি গোলও করেছেন, তবে জিততে পারেনি তার দল। বোকা জুনিয়র্স জিতেছে ৫-৩ গোলে। রিকুয়েলমেও গোল করেছেন, এবং জিতেছে তার দলও।

মেসির দলের অন্য দুই গোলদাতা হলেন লুচো গঞ্জালেজ ও ফের্নান্দো গাহো। রিকুয়েলমের দলের গোলদাতা হলেন হেরেমিয়াস লেদেসমা, সার্জিও মার্তিনেজ।; এবং জোড়া গোল করেছেন আন্তোনিও বারিঝো।

রিকুয়েলমে খেলা ছেড়েছেন অনেক আগেই। ৮ বছর হয়ে গেছে এর। বর্তমানে তিনি বোকা জুনিয়র্সের ভাইস প্রেসিডেন্ট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.