Sylhet Today 24 PRINT

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক |  ২৭ জুন, ২০২৩

অনেক অপেক্ষার পর ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। ধর্মশালায় ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ।

৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলার পর একই ভেন্যুতে ১০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন তামিম ইকবালরা। ১৪ অক্টোবর পরের ম্যাচ চেন্নাইতে, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ১৯ অক্টোবর পুনেতে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা।

২৪ অক্টোবর ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। বাছাইপর্বের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে ২৮ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে খেলবেন সাকিব আল হাসানরা। একই ভেন্যুতে ৩১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

৬ নভেম্বর বাছাইপর্বের দ্বিতীয় দলের বিপক্ষে দিল্লিতে খেলবে বাংলাদেশ। ১২ নভেম্বর প্রথম রাউন্ডের শেষ ম্যাচে পুনেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা।

এবারের বিশ্বকাপে মোট ম্যাচ হবে ৪৮টি। যার ৪৫টিই গ্রুপ পর্বের। অর্থাৎ গ্রুপ পর্বে প্রতিটি দল একে-অপরের বিপক্ষে খেলবে! গ্রুপ পর্ব শেষে সরাসরি সেমিফাইনাল। এরপর ফাইনাল। এমন ফরম্যাটের বিশ্বকাপ ১৯৯২ ও সবশেষ ২০১৯ বিশ্বকাপেও ছিল।

৫ অক্টোবর পর্দা উঠে নভেম্বরের ১৯ তারিখে শেষ হবে ওয়ানডে ক্রিকেটের মহাযজ্ঞ। খেলা হবে (১২টি) ভেন্যুতে।

রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়ায় প্রতিটি দলকে মুখোমুখি হতে হবে বাকি নয় প্রতিপক্ষের। অর্থাৎ নকআউট বাদে প্রতি দলকেই খেলতে হবে নয়টি করে ম্যাচ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.