Sylhet Today 24 PRINT

ভালাে খেলেও স্বপ্নভঙ্গ বাংলাদেশের

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুলাই, ২০২৩

১৪ বছর পর সাফের সেমিফাইনালে বাংলাদেশ – টুর্নামেন্টের আগে এটাই ছিল বাংলাদেশের বড় স্বপ্ন। কিন্তু গ্রুপ পর্বে মালদ্বীপ ও ভুটানকে হারিয়ে যখন সে স্বপ্ন ছোঁয়া হয়ে গেল, ফাইনালের স্বপ্ন তো উঁকিঝুঁকি মারারই কথা।

বাংলাদেশের চ্যালেঞ্জটাও ছিল স্বপ্নের সমান বড় – প্রতিপক্ষ যে অতিথি দুই দলের একটি কুয়েত! ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৯২তম বাংলাদেশের চেয়ে ৫১ ধাপ এগিয়ে থাকা কুয়েত! বাস্তবতা বলছিল, এশিয়ান কাপে নিয়মিত কুয়েতের বিপক্ষে বাংলাদেশের জয়ের সম্ভাবনা ক্ষীণ।

বাংলাদেশ জেতেনি, বেঙ্গালুরুতে শনিবার প্রথম সেমিফাইনালে শেষ পর্যন্ত জিকো-ইসা-মোরসালিনরা হেরে গেছেন ১-০ গোলে। সেমিফাইনালেই শেষ হয়ে গেল এবারের সাফে বাংলাদেশের দুর্দান্ত যাত্রা।

কিন্তু হারের আগে শেষ মুহূর্ত পর্যন্ত কী অবিশ্বাস্য লড়াই-ই না করল বাংলাদেশ!

স্কোরলাইনই কিছুটা বলে দেয় বাংলাদেশের লড়াইয়ের গল্প – বাংলাদেশের মন ভেঙে দেয়া গোলটা হয়েছে অতিরিক্ত সময়েরও যোগ করা সময়ে। নির্ধারিত ৯০ মিনিটে কুয়েতকে রুখে দেয়ার পর অতিরিক্ত সময়েও কুয়েতের সঙ্গে লড়ে গেছে বাংলাদেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.