Sylhet Today 24 PRINT

পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপে সিলেটের বড় জয়, আমিরুলের হ্যাটট্রিক

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুলাই, ২০২৩

বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৩ প্রতিযোগিতায় প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে সিলেট রেঞ্জ।

বুধবার গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিপক্ষে ৬-০ গোলে জয় পায় সিলেট রেঞ্জ।

সিলেটের বড় জয়ে হ্যাটট্রিক করেন সিলেট রেঞ্জ টিমের অধিনায়ক এএসআই আমিরুল ইসলাম।

টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ের খেলা খুলনা মেট্রোপলিট্রন পুলিশ লাইন্স (কেএমপি) মাঠে শুরু হয়।

টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলাগুলো খুলনা, বগুড়া, চট্টগ্রাম ও ময়মনসিংহ এই চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.