Sylhet Today 24 PRINT

বাংলাদেশের মুস্তাফিজকে ভোট দিন

স্পোর্টস ডেস্ক |  ০৯ জানুয়ারী, ২০১৬

বিশ্বক্রিকেটে ২০১৫ সালের আবিষ্কার বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কারের মনোনয়ন পেয়েছেন।

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েব পোর্টাল ক্রিকইনফোর তালিকায় বর্ষসেরা বোলিংয়ে মনোনয়নের পাশাপাশি তিনি পেয়েছেন বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের তালিকায়ও স্থান পেয়েছেন তিনি।

বর্ষসেরার এ লড়াইয়ে মোট ছয় ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। এর মধ্যে পেসার মুস্তাফিজুর রহমান মনোনয়ন পেয়েছেন দুই বিভাগে।

ক্রিকইনফো ২০১৫’র বর্ষসেরা অধিনায়কের তালিকায় রয়েছেন মাশরাফি বিন মুর্তজা। টেস্ট ব্যাটিংয়ে তামিম ইকবাল, ওয়ানডে ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ রিয়াদ ও বোলিংয়ে রুবেল হোসেন।

উদীয়মান ক্রিকেটারের তালিকা ছাড়া অন্যান্য বিভাগে বর্ষসেরা নির্বাচন করবেন বিচারকরা। আর উদীয়মান ক্রিকেটারের পুরস্কারের জন্য রাখা হয়েছে ভোটের ব্যবস্থা। তাই সাধারণ পাঠকরা ক্রিকইনফোর সাইটে পছন্দের ক্রিকেটারকে ভোট দিতে পারবেন। তার জন্য যেতে হবে নিচের লিংকে।

http://www.espncricinfo.com/awards2015/content/site/awards2015/debut.html লিংকে ক্লিক করে ভোট প্রদান করতে হবে পছন্দের খেলোয়াড়কে।

লিংকে ঢুকে প্রথমেই ডান পাশের দুই নম্বরে পাওয়া পাওয়া যাবে মুস্তাফিজের ছবি। ছবির ওপর ক্লিক করলেই ছবিটি রঙিন বর্ণ ধারণ করবে। এর মানে আপনার ভোট দেওয়ার প্রাথমিক পর্যায় সম্পন্ন হয়েছে। এরপর নিচে নাম ও ইমেইল আইডি দিয়ে ‘vote now’ এও ক্লিক করলেই ভোট প্রদান সম্পন্ন হবে।

অধিনায়কের ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা। ওয়ানডের সেরা বোলিংয়ে মনোনয়ন পেয়েছে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে রুবেল হোসেনের ৫৩ রানে নেওয়া ৪ উইকেটের বোলিং।

ওয়ানডে ব্যাটিংয়ের তালিকায় আছে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদের ১২৮* রানের সেঞ্চুরিটি। টেস্টের সেরা ব্যাটিং পারফরম্যান্সে মনোনয়ন পেয়েছে খুলনায় পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবালের ২০৬ রানের দুর্দান্ত ডাবল সেঞ্চুরিটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.