Sylhet Today 24 PRINT

প্রাক মৌসুম প্রস্তুতিতে রিয়ালের দুই নবাগত তরুণে বাজিমাত

স্পোর্টস ডেস্ক |  ২৭ জুলাই, ২০২৩

ছবি: এএফপি

প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচের দ্বিতীয়টিতেও জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এসি মিলানের বিপক্ষে আগের ম্যাচে জয়ের পর এবার দ্বিতীয় ম্যাচেও জয়ে পেয়েছে ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটি।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।

রিয়াল মাদ্রিদের পক্ষে গোল দুটি করেছেন জুড বেলিংহাম ও হোসে জোসেলু। দুজনই এবারের গ্রীষ্মকালিন দলবদলে রিয়াল মাদ্রিদে এসেছেন।

শত মিলিয়ন ইউরো ছাড়িয়ে রিয়াল মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে দামী ফুটবলার বেলিংহাম। নামের প্রতি সুবিচারও শুরু করেছেন ইংলিশ তরুণ। প্রাক মৌসুমের প্রথম ম্যাচে আলো ছড়িয়েছেন। দ্বিতীয় ম্যাচেই পেয়ে গেছেন গোলের দেখা।

তার সঙ্গে গোল করেছেন মৌসুমের নিউ সাইনিং জোসেলু। এখন পর্যন্ত করিম বেনজেমার বিকল্প স্ট্রাইকার স্পেনের এই জোসেলু।

ম্যাচের ৬ মিনিটে গোল করেন জুড বেলিংহ্যাম। তাকে লম্বা করে পাস দেন রিয়ালের জার্মান ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার। এরপর ৮৯ মিনিটে গোল করেন বদলি নামা স্ট্রাইকার জোসেলু। তার গোলের কারিগর স্প্যানিশ ফুলব্যাক লুকাস ভাসকেস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.