Sylhet Today 24 PRINT

আবারও ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক |  ১১ আগস্ট, ২০২৩

অলরাউন্ডার সাকিব আল হাসানকে আগামী এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য অধিনায়ক হিসেবে নির্বাচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাকিবকে ওয়ানডের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সাকিব ছাড়াও অধিনায়ক হওয়ার দৌড়ে নাম ছিল লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের।

এনিয়ে দ্বিতীয় দফায় ওয়ানডে দলের দায়িত্ব পেলেন সাকিব আল হাসান। এর আগে ২০০৯-১১ পর্যন্ত ওয়ানডে অধিনায়কের দায়িত্বে ছিলেন। ২০১৭ সালে সর্বশেষ ওয়ানডে দলকে নেতৃত্ব দিয়েছেন। শেষ দফায় অধিনায়কত্ব করার সময় অবশ্য ভারপ্রাপ্ত ছিলেন তিনি।

দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার আগে বাংলাদেশকে ৫০ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.