স্পোর্টস ডেস্ক | ১৯ আগস্ট, ২০২৩
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দলের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হবে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। আগামী ৮ নভেম্বর দলটির বিপক্ষে খেলবে তারা। এর চারদিন পর আরেক ম্যাচের প্রতিপক্ষ পেরু।
বাছাইপর্বের প্রথম দুই রাউন্ডের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজের অধীনে প্রথমবার মাঠে নামবে ব্রাজিল।
বাছাইপর্বে দলে ডাক পেয়েছেন তুমুল আলোচিত সৌদি প্রো-লিগের ফুটবলার; নেইমার ও ইবানেজ।
পিএসজি ছেড়ে সম্প্রতি সৌদি আরবের ক্লাব আল হিলালে নাম লিখেছেন নেইমার জুনিয়র। ইবানেজ ইতালিয়ান ক্লাব এএস রোমা থেকে সৌদি প্রো লিগের দল আল আহলিতে যোগ দিয়েছেন।
জুন মাসে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ছিলেন না নেইমার। চোট-পরবর্তী পুনর্বাসনে ছিলেন তিনি। সেই দলে দেখা যায়নি রাফিনিয়া, গ্যাব্রিয়েল জেসুস আর আন্তোনিওকেও। তবে আন্তোনি এই দলে আন্তোনি ফিরলেও জেসুস ফিরেননি। তিনি ভুগছেন নতুন করে পাওয়া চোটে।
ব্রাজিল স্কোয়াড
গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), বেন্তো (আতলেতিকো)।
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ভ্যানডারসন (মোনাকো), রেনান লদি (মার্শেই), হেনরিখ (মোনাকো), গ্যাব্রিয়েল মাগালহিস( আর্সেনাল), মারকিনিওস (পিএসজি), ইবানেজ (আল আহলি), নিনো (ফ্লুমিনেন্স)।
মিডফিল্ডার: ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), আন্দ্রে (ফ্লুমিনেন্স), জোয়েলিংতন (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফায়েল ভেইগা (পালমেইরাস)।
ফরোয়ার্ড: নেইমার (আল হিলাল), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), আন্তোনি (ম্যানচেষ্টার ইউনাইটেড), ম্যাথুস কুনহা (উলভারহ্যাম্পটন)।