স্পোর্টস ডেস্ক | ০১ সেপ্টেম্বর, ২০২৩
ফাইল ছবি
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে।
মোনাকোতে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় (বাংলাদেশ সময় রাত দশটায়) ২০২৩-২৪ আসরের চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হয়।
২০২৩-২৪ মৌসুমের জন্য হওয়া এ ড্রয়ে স্পেনের দুই ঐতিহ্যবাহী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা পেয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ।
তবে এবার এক গ্রুপে পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্ন মিউনিখ।
এবারের ড্রয়ে ‘মৃত্যুকূপ’ খ্যাত সবচেয়ে কঠিন গ্রুপ হয়েছে গ্রুপ ‘এফ’। পিএসজির সঙ্গে এ গ্রুপে পড়েছে বরুশিয়া ডর্টমুন্ড, এসি মিলান ও ইংলিশ ফুটবলে নতুন শক্তিধর নিউক্যাসল ইউনাইটেড।
আট গ্রুপ:
গ্রুপ এ: বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, কোপেনহেগেন, গালাতাসারাই
গ্রুপ বি: সেভিয়া, আর্সেনাল, পিএসভি আইন্দহোভেন, লঁস
গ্রুপ সি: নাপোলি, রিয়াল মাদ্রিদ, ব্রাগা, ইউনিয়ন বার্লিন
গ্রুপ ডি: বেনফিকা, ইন্টার মিলান, সালসবুর্ক, রিয়াল সোসিয়েদাদ।
গ্রুপ ই: ফেইনুর্ড, আতলেতিকো মাদ্রিদ, লাৎসিও, সেল্টিক
গ্রুপ এফ: পিএসজি, বরুশিয়া ডর্টমুন্ড, এসি মিলান, নিউক্যাসল ইউনাইটেড
গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, লাইপজিগ, রেড স্টার বেলগ্রেড, ইয়াং বয়েজ
গ্রুপ এইচ: বার্সেলোনা, পোর্তো, শাখতার দোনেৎস্ক, রয়াল আন্টওয়ের্প।