Sylhet Today 24 PRINT

একাদশে তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ০৩ সেপ্টেম্বর, ২০২৩

বাঁচা মরার লড়াইয়ে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। গুরুত্বপূর্ণ ম্যাচে টস ভাগ্য আরেকবার বাংলাদশের পক্ষে গেছে। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

টস জিতলে আগে ব্যাটিং করতে চাওয়ার কথা জানিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদিও। সাকিব ব্যাটিং বেছে নেওয়ার কারণ হিসেবে বলেছেন, এটা খুবই ভালো ব্যাটিং উইকেট।

আবহাওয়ার কথাও মাথায় রাখতে হচ্ছে, এখানে খুবই গরম। শ্রীলঙ্কা ম্যাচে আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। কিন্তু আজকে নতুন, ভালো উইকেট। আশা করি, ব্যাটারদের কাছ থেকে ভালো সংগ্রহ পাব।'

শ্রীলঙ্কা ম্যাচ থেকে তিন পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ফিরেছেন পেসার হাসান মাহমুদ, আফিফ হোসেন। ওয়ানডেতে অভিষেক হচ্ছে শামীম হোসেন পাটোয়ারির। বাদ পড়েছেন আগের ম্যাচে অভিষিক্ত ব্যাটার তানজিদ হাসান তামিম, পেসার মোস্তাফিজুর রহমান ও অলরাউন্ডার শেখ মাহেদী হাসান।

বাংলাদেশ একাদশ
মোহাম্মদ নাঈম, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মাহমুদ, শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ
রাহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.