Sylhet Today 24 PRINT

ফক্স স্পোর্টস জরিপে বিশ্বকাপের সেরা দলে সাকিব

বিশ্বকাপের আগে ফক্স স্পোর্টস একটি জরিপ আয়োজন করে যাতে ক্রিকেট প্রেমীরা ভোটের মাধ্যমে নির্বাচন করেছে তাদের বিশ্বকাপ একাদশ।

স্পোর্টস ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০১৫

বিশ্বকাপের আগে ফক্স স্পোর্টস একটি জরিপ আয়োজন করে যাতে ক্রিকেট প্রেমীরা ভোটের মাধ্যমে নির্বাচন করেছে তাদের বিশ্বকাপ একাদশ।
এতে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি মোট ভোট পেয়েছেন ৫০০০০ যা তার ক্যাটাগরির মোট ভোটের ৫১.৮৮ শতাংশ। কিছুদিন আগে সকল ফরম্যাটে ১নম্বর অলরাউন্ডার হওয়ার পর দেশের বাইরের ক্রিকেট প্রেমীদের মধ্যেও তার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে অনেক। তাছাড়া ইএসপিএন ক্রিকইনফোর জরিপেও সেরা দশ বোলারের তালিকা তেও আছেন তিনি। ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ৩০ রানে ৩ ও ৪১ রানে ৪ উইকেট শিকারের কৃতিত্ব দেখান বাঁহাতি এ স্পিনার। ভারতের আইপিএল, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ও ইংল্যান্ডের কাউন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিব আল হাসানের।

দেখে নেওয়া যাক একাদশে কারা কারা আছেন

স্তিভ স্মিথ

এবি ডি ভিলিয়ারস

হাশিম আমলা

কুমার সাঙ্গাকারা

ব্রেন্ডন ম্যাককুলাম

ভিরাট কোহলি

সাকিব আল হাসান

মিচেল জনসন

জেমস ফকনার

লাসিথ মালিঙ্গা

ডেল স্টেন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.