Sylhet Today 24 PRINT

বিপিএলে মুমিনুল-সাব্বির-রাহিসহ দল পাননি যারা

স্পোর্টস ডেস্ক |  ২৪ সেপ্টেম্বর, ২০২৩

বিপিএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট থেকে দল পাননি মুমিনুল হক, সাব্বির রহমানরা। অলক কাপালি, আবু জায়েদ রাহি, মুনিম শাহরিয়ারদের নিতেও আগ্রহ দেখায়নি কোন দল।

রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেল সাত দলকে নিয়ে হয়েছে বিপিএলের আগামী আসরের প্লেয়ার্স ড্রাফট। বেশিরভাগ দল ড্রাফটের আগেই উল্লেখযোগ্য তারকা নিয়ে নেওয়ায় ড্রাফটে আকর্ষণ ছিল কম।

সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক ঢাকা ডমিনেটর্সের হয়ে খেলেন গত আসর। খুলনা টাইগার্সে ছিলেন সাব্বির রহমান।  ১৫ লাখ টাকার 'ই' ক্যাটাগরিতে মুমিনুলকে নিতে চায়নি কোন দল।  'সি' ক্যাটাগরিতে থাকা মুমিনুলের মূল্য ছিল ৩০ লাখ টাকা। এই টাকায় তাকেও নেয়নি কেউ।

এছাড়া উল্লেখযোগ্য তারকাদের মধ্যে দল পাননি অলক কাপালি, আবু জায়েদ রাহি, এনামুল হক জুনিয়র, ফরহাদ রেজা, মেহেদী হাসান রানা, মুক্তার আলি, শামসুর রহমান শুভ, সোহাগ গাজীরা। তারা প্রত্যেকেই ছিলেন ২০ লাখ টাকার 'ডি' ক্যাটাগরিতে।

সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ছিলেন 'ই' ক্যাটাগরিতে। তিনিও দল পাননি। এই ক্যাটাগরির মধ্যে আনিসুল ইসলাম ইমন, আমিনুল ইসলাম বিপ্লব, আল আমিন জুনিয়র, মেহেদী মারুফদের ব্যাপারেও আগ্রহী ছিল না কেউ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.