Sylhet Today 24 PRINT

স্ত্রী-সন্তানদের নিয়ে হঠাৎ মার্কিন দূতাবাসে সাকিব আল হাসান

সিলেটটুডে ডেস্ক |  ২৫ সেপ্টেম্বর, ২০২৩

ছবি : সংগৃহীত

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

সোমবার (২৫ সেপ্টেম্বর) স্ত্রী-সন্তানদের নিয়ে মার্কিন দূতাবাসে যান বিশ্বসেরা অলরাউন্ডার। সেখানে রাষ্ট্রদূতের সঙ্গে দারুণ সময় কাটান তারা। এ সময় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ক্রিকেট এবং বেসবল খেলেন বাংলাদেশ দলের অধিনায়ক।

তবে কী কারণে সাকিব হঠাৎ মার্কিন দূতাবাসে গেলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

দূতাবাসে সময় কাটানোর কিছু মুর্হূত ফেসবুকে শেয়ার করে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির লিখেছেন, ‘বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করার সময়টা দারুণ ছিল! ক্রিকেট এবং বেসবল খেলে দুপুরটা ভালোই কেটেছে। রাষ্ট্রদূতের সঙ্গে সাকিবের চ্যালেঞ্জ অবশ্যই দেখার মতো ছিল। আমাদের আতিথেয়তা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ!'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.