Sylhet Today 24 PRINT

ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিংয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক |  ০৫ অক্টোবর, ২০২৩

অবশেষে শেষ হলো অপেক্ষার অবসান। ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের টসের মধ্য দিয়ে পর্দা উঠলো ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। বাংলাদেশসহ মোট ১০টি দলের অংশগ্রহণে শুরু হলো এবারের আসর।

ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নেমেছে গতবারের ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বৃহস্পতিবার (৫ অক্টোবর) টসে জিতে ইংল্যান্ডের বিপক্ষে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।

ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে ১০ ভেন্যুতে ৪৬ দিনে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্বে প্রতিটি দলই একে অপরের মুখোমুখি হবে। লিগ পর্ব শেষে সেরা চার দল সেমিফাইনালে খেলবে। দুই সেমিফাইনালের দুই বিজয়ী দল ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল খেলবে।

নিউজিল্যান্ডের মূল তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন না থাকায় কিছুটা হলেও পিছিয়ে থাকবে ইংল্যান্ড থেকে। যদিও ইংল্যান্ডকেও মাঠে নামতে হচ্ছে তাদের সেরা অলরাউন্ডার বেন স্টোকসকে ছাড়াই। ৩২ বছর বয়সী এই অলরাউন্ডারও কিছুটা চোটে ভুগছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.