Sylhet Today 24 PRINT

নিউ জিল্যান্ডের টানা দ্বিতীয় জয়, সান্টনারের ৫ উইকেট

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩

স্পোর্টস ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০২৩

নিজেদের প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানোর পর এবার দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছে নিউ জিল্যান্ড। আগের ম্যাচেও এই ম্যাচও হয়েছে একপেশে, প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি প্রতিপক্ষ।

সোমবার (৯ অক্টোবর) হায়দরাবাদে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিপক্ষে ৯৯ রানে জিতেছে ব্ল্যাক ক্যাপসরা।

প্রথমে ব্যাট করতে নেমে ৩২২ রানের বড় স্কোর গড়ে ব্ল্যাক ক্যাপসরা। জবাবে ৪৬.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে নেদারল্যান্ডস সংগ্রহ করে ২২৩ রান।

নিউ জিল্যান্ডের মিচেল সান্টনার। ম্যাট হেনরি নিয়েছেন ৩ উইকেট।

ডাচদের পক্ষে আকারম্যান করেন সর্বোচ্চ ৬৯ রান।

এরআগে, রাজিব গান্ধী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে নিউ জিল্যান্ড। ইনিংসের প্রথম তিন ওভার থেকে কোন রান সংগ্রহ করতে পারেনি তারা। এরপর ধীরে ধীরে খোলস ছেড়ে বের হন কিউই দুই ওপেনার ডেভন কনওয়ে ও উইল ইয়াং। কনওয়ে ৩২ রানে ফিরে গেলেও ইয়াংয়ের ব্যাট থেকে আসে ৮০ বলে ৭০ রান। রাচিন রবীন্দ্রের ব্যাট থেকে আসে ৫১ এবং মিচেলের ব্যাট থেকে ৪৮। আর শেষ দিকে টম লাথামের ফিফটিতে বড় পুঁজি পায় ব্ল্যাক ক্যাপসরা।

আগামী ১৩ অক্টোবর নিউ জিল্যান্ডের প্রতিপক্ষ বাংলাদেশ। ১৭ অক্টোবর নেদারল্যান্ডস খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.