Sylhet Today 24 PRINT

রোনালদোর গোলে জিতল আল নাসর

স্পোর্টস ডেস্ক |  ২২ অক্টোবর, ২০২৩

সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে দামাকের বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নিয়েছে আল নাসর।

ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল দামাক। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে স্ট্যানচিউর অ্যাসিস্টে নাসরের জালে বল পাঠান জর্জেস-কেভিন এন’কউডো।

সেই গোল শোধ করতে বেশি সময় নেননি নাসরের খেলোয়াড়রা। ম্যাচের ৫২ মিনিটে মিডফিল্ডার তালিস্কা সমতায় ফেরান দলকে।

তার চার মিনিট পরেই আল নাসরের জয়সূচক গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

এই জয়ে ১০ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে রোনালদোর ক্লাবটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.