Sylhet Today 24 PRINT

অভিষেকের অপেক্ষায় সোহান-শুভাগত

স্পোর্টস ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০১৬

শুভাগত হোম চৌধুরী জাতীয় দলের হয়ে ৭টি টেস্ট ও ৪টি ওয়ানডে খেলে ফেললেও এখনো অভিষেক হয়নি টি-টোয়েন্টিতে। আর খুলনার ছেলে নুরুল হাসান সোহানের তো জাতীয় দলের ক্যাপ পরাই হয়নি এখনো।

জিম্বাবুয়ের সাথে পরীক্ষা নিরিক্ষার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে এই দুজন খেলছেন বলেই আভাস পাওয়া গেল। একাদশের বাইরে থাকছেন সম্ভবত ইমরুল কায়েস, আরাফাত সানি ও আবু হায়দার।

তবে ৪ ম্যাচে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে সবাইকেই এমন আভাসও মিলেছে কোচ-অধিনায়কের কথায়।

বাংলাদেশ সময় বিকেল ৩টায় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। শেষ মুহুর্তে সিলেটকে বাদ দিয়ে খুলনায় খেলা আয়োজন করায় মাঠ কতটা প্রস্তুত তা নিয়ে সশংয় রয়েছে। সংশয় রয়েছে টি-টোয়েন্টিতে এই কম্বিনেশনে কেমন করবে দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.