Sylhet Today 24 PRINT

টস জিতে ব্যাটিংয়ে সফরকারী জিম্বাবুয়ে

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০১৬

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আর কিছু পরেই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।

টস জিতে জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি ও স্টার স্পোর্টস-৪।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, শুভাগত হোম, সৌম্য সরকার, তামিম ইকবাল, আবু হায়দার, আরাফাত সানি, আল-আমিন হোসেন, ইমরুল কায়েস।

জিম্বাবুয়ে দল: চামু চিভাবা, এলটন চিগুম্বুরা, চিসোরো, গ্রায়েম ক্রেমার, লুক জঙ্গো, মাদজিভা, হ্যামিল্টন মাসাকাদজা, ওয়েলিংটন মাসাকাদজা, পিটার মুর, মুতুমবামি, মুজারাবানি, ভুসি সিবান্দা, সিকান্দার রাজা, ব্রায়ান ভিতোরি, ম্যালকম ওয়ালার, শেন উইলিয়ামস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.