Sylhet Today 24 PRINT

আইপিএলে যাচ্ছেন মুস্তাফিজ সহ আরও ৪!

স্পোর্টস ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০১৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) এবার দেখা যেতে পারে বাংলাদেশের নতুন আরও ৪ ক্রিকেটারকে। সাকিব আল হাসানের সঙ্গে এবার আইপিএলে দেখা যেতে পারে বিশ্বক্রিকেটের বিভিন্ন দলের 'ঘুম হারাম' করে দেওয়া মুস্তাফিজকে।

বাংলাদেশ থেকে আগেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে চুক্তিবদ্ধ আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার প্রথমবারের মতো তার পথে হাঁটতে চলেছেন মুস্তাফিজুর রহমান।

তবে মুস্তাফিজ একা নন, নিলামে রাখা হয়েছে আরও তিনজনকে। তারা হলেন হার্ড হিটার ওপেনার তামিম ইকবাল, সৌম্য সরকার ও পেসার তাসকিন আহমেদ।

আইপিএলের আগামী আসরের নিলাম হবে ৯ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে। ভারতের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় এই আসর শুরু হবে চলতি বছর এপ্রিলের ৮ তারিখে।

আইপিএলের নবম আসরে পুনে ও রাজকোট নামে নতুন দুটি দল অংশ নিচ্ছে। নিলামে ডাকা চার বাংলাদেশী ক্রিকেটারের জায়গা হতে পারে নতুন এই দুটি দলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.