Sylhet Today 24 PRINT

ফিলিস্তিনে ‘বোমাবাজি বন্ধ কর’ লেখা টি-শার্ট পরে মাঠে দর্শক

স্পোর্টস ডেস্ক |  ১৯ নভেম্বর, ২০২৩

ফুটবল মাঠে এমন দৃশ্য অহরহই দেখা যায়, ক্রিকেট মাঠেও যায় তবে তা খুব বেশি নয়। বিশ্বকাপের ফাইনালে যে এমনটা দেখা যাবে তা কেউ হয়তো ভাবেননিও।

ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার বিশ্বকাপ ফাইনাল চলাকালীন এক দর্শক মাঠে দৌড়ে ঢুকে গেলেন, তার গায়ে পরা সাদা গেঞ্জিতে ছিল পরিষ্কার এক বার্তা।

সেই দর্শকের পরা সাদা টি-শার্টের সামনে লেখা ছিল ‘স্টপ বোম্বিং ফিলিস্তিন’, আর পেছনে লেখা ছিল ‘ফ্রি ফিলিস্তিন’।

ব্যাটিংয়ে থাকা ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিকে জড়িয়েও ধরেন সেই দর্শক। ততক্ষণে নিরাপত্তাকর্মীরা চলে আসেন মাঠে, সেই দর্শককে মাঠের বাইরে নিয়ে যান তারা। কিছুক্ষণ বন্ধ থাকার পর ম্যাচ আবারও শুরু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.