Sylhet Today 24 PRINT

মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ০৬ ডিসেম্বর, ২০২৩

ফাইল ছবি

সিলেট টেস্টে দুরন্ত জয়ের পর ঢাকায় সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ।

ঢাকার মিরপুর শের-ই-বাংলাদেশ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে স্বাগতিকরা।

অন্যদিকে নিউজিল্যান্ডের একাদশে এসেছে একটি পরিবর্তন। ইশ সোধির পরিবর্তে একাদশে ফিরেছেন মিচেল সান্টনার।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন, হেনরি নিকলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, মিচেল সান্টনার, টিম সাউদি (অধিনায়ক), অ্যাজাজ প্যাটেল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.