Sylhet Today 24 PRINT

নিউজিল্যান্ডকে ১৩৭ রানের টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ০৯ ডিসেম্বর, ২০২৩

ছবি : সংগৃহীত

২ উইকেটে ৩৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করা বাংলাদেশ অলআউট হয়ে গেছে মাত্র ১৪৪ রানে। ফলে লিড মাত্র ১৩৬ রানের। ম্যাচ জিততে ১৩৭ রান করতে হবে নিউজিল্যান্ডকে।

দিনের সপ্তম ওভারেই মুমিনুল হককে হারায় স্বাগতিকরা। নিউজিল্যান্ড স্পিনার এজাজ প্যাটেলের বলে লেগ বিফোর উইকেটে ফেরেন তিনি। তার ব্যাট থেকে আসে ১৯ বলে ১০ রান। এবার আউট হলেন শাহাদাত হোসেন দিপু। তিনি করেন ১১ বলে ৪ রান।

স্পিনিং উইকেটে নিউজিল্যান্ডের বোলারদের সামনে কেবল প্রতিরোধ গড়েছিলেন জাকির হাসান। ৫৯ রান করেন তিনি।

এজাজ প্যাটেল নেন ৬ উইকেট, মিশেল সান্টনার নেন ৩ উইকেট আর অপর উইকেটটি নেন টিম সাউদি।

প্রথম ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করেছিল ১৭২ রান। নিউজিল্যান্ডের প্রথম ইনিংস থামে ১৮০ রানে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.