Sylhet Today 24 PRINT

বিকালে সিলেট আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক |  ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে শ্রীলঙ্ক পুরুষ ক্রিকেট দল।

বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে শ্রীলঙ্কা দল এসে পৌঁছায়। সেখান থেকে হোটেলে উঠেছে দল। বিকালে ধরবে সিলেটের ফ্লাইট।

সিরিজের প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এই সফরে দুজন অধিনায়ককে সঙ্গে নিয়ে এসেছে শ্রীলঙ্কা। সফরের প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার অধিনায়কত্ব করবেন চারিথ আশালঙ্কা। পরের ম্যাচগুলোতে নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা দায়িত্ব নেবেন। নিষেধাজ্ঞার কারণে দুই ম্যাচ খেলতে পারবেন না হাসারাঙ্গা। শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজে আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করায় আইসিসি শৃঙ্খলা কমিটিতে তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে।

সেই শাস্তি শেষ হবে হাসারাঙ্গার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দুটি টি-টোয়েন্টি শেষে।

বাংলাদেশের বিরুদ্ধে চলতি সিরিজে শ্রীলঙ্কা তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে।

সিরিজের সবগুলো ম্যাচ হবে সিলেট ও চট্টগ্রামে। এই প্রথম পূর্ণাঙ্গ কোনো সিরিজের ম্যাচ ঢাকায় হচ্ছে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.