Sylhet Today 24 PRINT

বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ শ্রীলংকার

সিলেট টুডে ডেস্ক |  ১৫ মার্চ, ২০২৪

আজ শ্রীলংকার বিপক্ষে ম্যাচ জিতলেই সিরিজ জয়, হারলে বাড়বে সিরিজ জয়ের অপেক্ষা।

এমন সমীকরণে সিরিজের দ্বিতীয় ম্যাচে লংকানদের মুখোমুখি হয়েছে স্বাগতিকরা। যেখানে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভার শেষে ১ উইকেটে ২৯ রান।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও তানজিম হাসান।

শ্রীলংকা একাদশ
পাথুম নিশাঙ্কা, আবিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জেনেথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশঙ্কা ও লাহিরু কুমারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.