সিলেট টুডে ডেস্ক | ১৫ মার্চ, ২০২৪
প্রথম কয়েকটি বল সময় নিয়ে খেলে ছিলেন। প্রথম বাউন্ডারির পর শেকল ভাঙা শুরু করেছেন সৌম্য। সর্বশেষ মাদুশঙ্কার পরপর ২ বলে মেরেছেন ২টি চার কাভারের পর স্কয়ার লেগ দিয়ে। পরের ওভারে ভেল্লালাগেকে মেরেছেন আরেকটি।
হাসারাঙ্গাকে সুইপ করে চার মেরে ফিফটি পূর্ণ করলেন সৌম্য ৫২ বলে। নাজমুল ফেরার পর গুরুত্বপূর্ণ এখন তাঁর ইনিংস। ক্যারিয়ারে সৌম্যর এটি ১২তম ফিফটি, শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ ওভার শেষে ৪ উইকেটে ১৪১ রান বাংলাদেশের। সৌম্য ৬৬ বলে ৬৮ করে আউট হন হাসারাঙ্গার বলে।