Sylhet Today 24 PRINT

সিলেটভিউ প্রীতি টুর্নামেন্ট: উত্তরপূর্ব ও সিলেটভিউ’র জয়

বিশ্বকাপ ক্রিকেটকে স্বাগত জানিয়ে সিলেটভিউ২৪ডটকম’র আয়োজনে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে নিজ নিজ খেলায় জয় পেয়েছে দৈনিক উত্তরপূর্ব ও সিলেটভিউ২৪ডটকম। ক্রীড়ালেখক সমিতি-সিলেটকে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে দৈনিক উত্তরপূর্ব।

নিজস্ব প্রতিবেদক |  ১২ ফেব্রুয়ারী, ২০১৫

বিশ্বকাপ ক্রিকেটকে স্বাগত জানিয়ে সিলেটভিউ২৪ডটকম’র আয়োজনে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে নিজ নিজ খেলায় জয় পেয়েছে দৈনিক উত্তরপূর্ব ও সিলেটভিউ২৪ডটকম। ক্রীড়ালেখক সমিতি-সিলেটকে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে দৈনিক উত্তরপূর্ব। অন্যদিকে রিয়েলটাইমস২৪ডটকমকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জয়ের লক্ষ্যে দারুণ সূচনা করেছে সিলেটভিউ২৪ডটকম।

বৃহস্পতিবার সকাল ১১টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনের পর মাঠে গড়ায় উদ্বোধনী ম্যাচ। প্রথমে ব্যাট করে ক্রীড়ালেখক সমিতি-সিলেট নির্ধারিত ১২ ওভারে সংগ্রহ করে ৭৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ ১৬ রান করেন হাসান মোহাম্মদ শামীম। এছাড়া আহবাব মোস্তফা ১০, মান্না ১১, ইয়াছিন ১৩,, রনি ৭, মঈন উদ্দিন মঞ্জু ৫, সাদেক ২, সাকী ০ ও মিজান ০ রান করেন। উত্তরপূর্ব’র পক্ষে ২টি করে উইকেট নেন তুহিন ও মাইস্নাম রাজেশ। এছাড়া মামুন খান ১টি ও অলি ১টি উইকেট নেন।

৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ১০.১ বলেই ২ উইকেট হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে উত্তরপূর্ব। দুই ওপেনার একুশ ও জাহিদ ৪৬ রানের জুটি গড়ে দলের জয় সহজ করে দেন দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন জাহিদ। এছাড়া একুশ ১৯, অলি ৭ ও রাজেশ ৯ রান করেন। ক্রীড়ালেখক সমিতি’র পক্ষে ইয়াছিন ১টি ও মান্না ১টি উইকেট দখল করেন। ১৯ রান ও উইকেট কিপিং এ ৩টি গুরুত্বপূর্ন ডিসমিসাল করে এ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হন একুশ তাপাদার।

এদিকে রিয়েলটাইমস২৪ডটকমকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে দুরন্ত সূচনা করেছে সিলেটভিউ২৪ডটকম। উদ্বোধনী ম্যাচের পর অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১২ ওভারে ৮ উইকেটে মাত্র ৪৯ রান সংগ্রহ করে। তাদের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন সুজন। এছাড়া মানব চ্যাটার্জ্জি ১০, তামিম ৬, সেতু ১, মঈন ২, মিসবাহ ০, আসলাম ০, পাপ্পু ০, তুহিন ০ রান করেন। সিলেটভিউ’র পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট লাভ করেন সোহাগ। এছাড়া দেবু ৩টি, শুয়াইব ১টি উইকেট শিকার করেন।

ছোট এই টার্গেটের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৪ ওভারেই কোনো উইকেট না হারিয়েই জয় নিশ্চিত করে সিলেটভিউ। দলের ওপেনিং ব্যাটসম্যান পিকু ২১ ও সোহাগ ১৭ রান করেন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সোহাগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.