Sylhet Today 24 PRINT

কোস্টারিকাকে হারিয়েছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক |  ২৭ মার্চ, ২০২৪

শক্তিতে-অর্জনে বিশ্বফুটবলে কোস্টারিকার তেমন বড় নাম নয়। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে তবু দলটি প্রথমার্ধে এগিয়ে ছিল; শেষ পর্যন্ত ব্যবধান ধরে রাখতে পারেনি। আধিপত্য বিস্তার করে ম্যাচ জিতেছে আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় বুধবার সকালে লস অ্যাঞ্জেলসে ৩-১ গোলে জিতেছে আর্জেন্টিনা।

ডি মারিয়ার সমতাসূচক গোলের পর জয়সূচক গোলগুলো আসে লাউতারো মার্তিনেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের কাছ থেকে।

গত শনিবার এল সালভাদরের বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও ৩ গোলে জয় পেল লিওনেল স্কালোনির দল। আর্জেন্টিনা কোচ হিসেবে ২০১৮ সালে এ মাঠেই নিজের প্রথম ম্যাচে গুয়াতেমালার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছিল স্কালোনির আর্জেন্টিনা।

এই জয়ে কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার অপরাজেয় থাকা রেকর্ড অক্ষুণ্ণ থাকল। এ পর্যন্ত দলটির বিপক্ষে আটবারের মুখোমুখিতে ষষ্ঠ জয় পেল আর্জেন্টিনা। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। এর পাশাপাশি কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচেই জয় পেল আর্জেন্টিনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.