Sylhet Today 24 PRINT

মাহা-জেলা প্রশাসক কাবাডি টুর্নামেন্টে বালাগঞ্জ চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০১৬

সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং মাহা’র পৃষ্ঠপোষকতায় ‘‘মাহা জেলা প্রশাসক কাপ আন্তঃউপজেলা কাবাডি টুর্নামেন্ট ২০১৫-২০১৬’’ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামস্থ কাবাডি মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় বালাগঞ্জ উপজেলা কাবাডি দল ৬৫-২০ পয়েন্টে বিশ্বনাথ উপজেলা কাবাডি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের কমিশনার ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ জামাল উদ্দীন আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য বিজিত চৌধুরী এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন-বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, বিশেষ ব্যক্তিত্ব সাবিয়া মুহিত, সামিনা মুহিত, সেলিনা মোমেন ও মুকিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন, সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য এডভোকেট নিজাম উদ্দিন ও নাজনীন হোসেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সহ-সভাপতি বিমলেন্দু দে নান্টু, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হাজী হেলাল উদ্দিন আহমদ, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া, বিশিষ্ট ক্রীড়া সংগঠক গোলাম জাবির চৌধুরী জাবু, নুরে আলম খোকন, এনামুল হক মুক্তা, হাজী এম.এ. মতিন ও দেওয়ান তৌফিক মজিদ লায়েক, টুর্ণামেন্ট কমিটির সদস্য-সচিব সমর চৌধুরী, বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনহার মিয়া, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা মারিয়ান চৌধুরী মাম্মী, বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকী খান, কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মস্তাক আহমদ পলাশ, জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে, সংস্থার অভ্যন্তরীণ ক্রীড়া উপ-কমিটির যুগ্ম সম্পাদক জাবেদ সিরাজ, কিশোর ভট্টাচার্য্য জনি, ক্রীড়া সংগঠক মুহিব আলী , ঝলক পাল, আক্কাছ উদ্দিন আক্কাই ও মোঃ দুলাল হোসেন, সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম শামীম ও সম্পাদক লিয়াকত হোসেন, মঞ্জুর আল মামুন, রুয়াইব আহমদ রুয়েব, প্রদীপ কুমার সিংহ , শিব্বির আহমদ, চন্দ্রশেখর বদর, কাবাডি রেফারী দীপাল কুমার সিংহ, আব্দুল মতিন, হাছান আলী বাদল, হেলাল উদ্দিন, আব্দুল আউয়াল সিদ্দিকী পান্না ও হাসানুজ্জামান মিলন।

উক্ত টুর্ণামেন্টে সিলেট জেলার ১৩টি উপজেলা ক্রীড়া সংস্থা অংশগ্রহণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.