স্পোর্টস ডেস্ক | ০৫ জুন, ২০২৪
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াও ম্যাচ জিতেছে পর্তুগাল।
মঙ্গলবার রাতে ফিনল্যান্ডের বিপক্ষে ৪-২ গোলের জয় তুলে নিয়েছে পর্তুগাল।
লিসবনে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় পর্তুগাল। ১৭ মিনিটে রুবেন দিয়াস এবং যোগ করা সময়ে গোল করেন দিয়েগো জোতা।
দ্বিতীয়ার্ধের দশম মিনিটে ব্রুনো ফের্নান্দেস চমৎকার এক গোল করেন। তাতেই ম্যাচ থেকে ছিটকে যায় ফিনল্যান্ড। তবে পাঁচ মিনিটে দুই গোল দিয়ে ম্যাচ জমিয়ে তোলে সফরকারীরা। ৭২ ও ৭৭ মিনিটে গোল করেন তেমু পুক্কি।
৮৪ মিনিটে আরও একবার জালের দেখা পান ব্রুনো। তাতে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। এই ম্যাচে ছিলেন না রোনালদো।
ইউরোর বাছাইপর্বে পর্তুগালের পারফরম্যান্স ছিল দুর্দান্ত; ১০ ম্যাচের সবগুলোই জিতেছিল তারা। গোল করেছিল ৩৬টি, হজম করেছিল মাত্র দুটি।