স্পোর্টস ডেস্ক | ১৮ জুন, ২০২৪
ইউরো চ্যাম্পিয়নশিপে বেলজিয়ামকে হারিয়ে দিয়েছে স্লোভাকিয়া।
ফ্রাঙ্কফুর্টে বেলজিয়ামের বিপক্ষে স্লোভাকিয়ার জয় ১-০ গোলে।
স্লোভাকিয়ার ফিফা র্যাঙ্কিং ৪৮, বেলজিয়ামের ৩। দীর্ঘদিন বেলজিয়াম ছিল ১ নম্বরেও। ম্যাচের ৭ মিনিটে ইভান শারাঞ্জের করা গোলে পাওয়া লিড শেশ পর্যন্ত ধরে রেখে স্লোভাকিয়া পেল স্মরণীয় এক জয়।
দুই-দুইবার বল স্লোভাকিয়ার জালে পাঠিয়েছেন বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু। কিন্তু দুবারই ভিএআরে বাতিল হয়েছে তার গোল। ৫৬ মিনিটে লুকাকু হেডে গোল করার পর দেখা গেল তিনি অফসাইফ ছিলেন। ৮৬ মিনিটে আরেকবার গোল করার পর দেখা গেল আক্রমণের শুরুতে তার সতীর্থ লুইস ওপেন্দা হ্যান্ডবল করেছিলেন!
এরবাইরে একবার স্লোভাকিয়া একেবারে গোললাইন থেকে একটা বল ক্লিয়ার করে।
২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর এবারের ইউরোও তাই খুব বাজেভাবে শুরু হলো বেলজিয়ামের। একই গ্রুপে দিনের অন্য ম্যাচে রোমানিয়া ৩-০ গোলে ইউক্রেনকে।