Sylhet Today 24 PRINT

বাংলাদেশের বিপক্ষে প্যাট কামিন্সের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক |  ২১ জুন, ২০২৪

অস্ট্রেলিয়ার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হারে শুরু হয়েছে বাংলাদেশের সুপার এইট। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন অজি বোলার প্যাট কামিন্স। 

শুক্রবাার সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ডিএলএস পদ্ধতিতে ২৮ রানে হেরেছে দল।

বাংলাদেশের দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো পায় অস্ট্রেলিয়া। ৭ ওভারের মধ্যে ৬৫ রান তুলে নেয় ওপেনিং জুটি। ব্যক্তিগত ৩১ রানে ট্র্যাভিস হেড আউট হয়ে গেলে ভেঙে এই জুটি। তার ২১ বলের ইনিংসে ছিল ২ ছক্কা ও ৩টি চারের মার।

এরপর দ্রুতই ফেরেন তিনে নামা মিশেল মার্শ (১)। তবে অন্য ওপেনার ডেভিড ওয়ার্নার চারে নামা গ্লেন ম্যাক্সওয়লেকে নিয়ে দ্রুতই এগিয়ে যান। এর মধ্যে ১১.২ ওভারের সময় ফের বৃষ্টি নামে। এ সময় অস্ট্রেলিয়ার স্কোর ছির ২ উইকেটে ১০০।

ওয়ার্নার ৫৩* রানে ও ম্যাক্সওয়েল ১৪* রানে অপরাজিত ছিলেন।

এরপর বৃষ্টি না কমায় ম্যাচ আর মাঠে গড়াতে পারেনি। ফলে বৃষ্টি আইনে ম্যাচটি ২৮ রানে জিতে নেয় অস্ট্রেলিয়া। বাংলাদেশের হয়ে দুইটি উইকেটই নিয়েছেন রিশাদ হোসেন।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয় ছাড়া আর কোনো ব্যাটার উল্লেখযোগ্য রান করতে পারেননি। শান্ত ৩৬ বলে ৪১ ও হৃদয় ২৮ বলে ৪০ রান করেন।

অস্ট্রেলিয়ার হয়ে ২৯ রানে ৩ উইকেট নেন প্যাট কামিন্স। এ ছাড়া অ্যাডাম জাম্পা ২টি এবং মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও ম্যাক্সওয়েল একটি করে উইকেট নেন।

ম্যাচে হ্যাটট্রিক করেন প্যাট কামিন্স। বাংলাদেশ ইনিংসের ১৮তম ওভারের শেষ দুই বলে মাহমুদউল্লাহ ও শেখ মেহেদিকে আউট করেছিলেন কামিন্স, ২০তম ওভারে এসে প্রথম বলেই আউট করেন তাওহীদ হৃদয়কে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সপ্তম, অস্ট্রেলিয়ানদের দ্বিতীয়।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ব্রেট লি। ১৭ বছর পর আজ সে কীর্তি ফেরালেন প্যাট কামিন্স।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.