Sylhet Today 24 PRINT

চিলিকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক |  ২৬ জুন, ২০২৪

টানা দুই জয়ে কোপা আমেরিকার নকআউট পর্বে উঠেছে আর্জেন্টিনা।

প্রথম ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারানো আর্জেন্টিন এবার জয় পেয়েছে চিলির বিপক্ষে। আর্জেন্টিনার এবারের জয় ১-০ গোলে।

আর্জেন্টিনার পক্ষে একমাত্র গোলটি করেছেন লাউতারো মার্তিনেজ।

এই জয়েই আসরের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল আর্জেন্টিনা। গ্রুপ ‘এ’-তে শুরু দুই ম্যাচেই জিতে শীর্ষে থাকা মেসির পয়েন্ট ৬। দুইয়ে থাকা কানাডার পয়েন্ট ৩ এবং সমান ১ পয়েন্ট নিয়ে শেষের দুই স্থানে যথাক্রমে চিলি ও পেরু।

কোপার এই যুক্তরাষ্ট্র আসরের গ্রুপপর্বে আর্জেন্টিনার শেষ ম্যাচ পেরুর বিপক্ষে, আগামী ৩০জুন। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.